ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নাইজারে বন্দুক হামলায় ১৫ সেনা নিহত

নাইজারে বন্দুক হামলায় ফের ১৫ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ফের অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সেনাবাহিনীর অন্তত ১৫ সদস্যের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বুধবার (৫ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।


প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিলাবেরিতে সেনাবাহিনীর একটি পোস্টে অজ্ঞাত বন্দুকধারীরা মঙ্গলবার (৪ মে) হামলা চালালে হতাহতের ঘটনাটি ঘটে।


এর আগে গত শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালি সীমান্তের সাহুয়া এলাকায় একটি সেনা টহল দলের ওপর আকস্মিকভাবে বন্দুকধারীরা গুলি চালালে দেশটির ১৬ সেনা নিহত এবং ছয়জন আহত হয়।


বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সৈন্যরা জঙ্গি বিরোধী বিশেষ অভিযান ‘আল-মাহাউ’ এর অংশ ছিল। মঙ্গলবার বিকালে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়।


উল্লেখ্য, হামলাকারীদের বিবৃতিতে ‘সন্ত্রাসী’ বলে বর্ণনা করেছে কর্তৃপক্ষ।

ads
ads
ads

Our Facebook Page

↑